বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে একজন আটক

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে একজন আটক

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মোঃ হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ তালুকদার। তার পাসপোর্ট নম্বর A05025454।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়,প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল স্থলবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts