এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলা নিয়ে সাবেক শিবির সভাপতির মন্তব্যে পাল্টাপাল্টি বিতর্ক

এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলা নিয়ে সাবেক শিবির সভাপতির মন্তব্যে পাল্টাপাল্টি বিতর্ক

যেমন—হাসান মো. মেহেদী নামের একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘পাতানো খেলায় নিরীহ আলিফের চোখ বলি হলো!’

এই পোস্টে মূলত মঙ্গলবারের হামলায় আহত এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক আলিফ চৌধুরীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। তিনি চোখে গুরুতর আঘাত পেয়েছেন।

তবে শিবিরের সাবেক সভাপতির বক্তব্যের সমর্থনে যখন বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছিল, তখন এর বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা শুরু করেন এনসিপির নেতা-কর্মী–সমর্থকেরা।

এর মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের ফেসবুক পোস্ট সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তিনি তাঁর পোস্টে জামায়াত থেকে সম্প্রতি বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টানেন। ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় গাজী নজরুলকে দলকে থেকে বহিষ্কার করে জামায়াত।

Explore More Districts