জামালপুরে ‘২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে ‘২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে ‘২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা
“‘৭১ আমাদের অস্তিত্ব আর ‘২৪ এর জুলাই গণঅভ্যুত্থান আমাদের গর্ব, অহংকার ও বাস্তবতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ‘২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার জামালপুর জেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর শহর ও সদর উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর শহর শাখার সভাপতি মো: শাকিল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো: সানাউল্লাহ হক।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহাম্মদ আলী তোহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন হাবিব রানা এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


Explore More Districts