| ৮ November ২০২৬ Sunday ১:৩৭:৩১ PM | |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরিশাল কুয়াকাটা মহাসড়ক এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতা নবাব তালুকদারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ঝটিকা মিছিলে অংশ নেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা পটুয়াখালীর দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা শেখ হাসিনার ছবি হাতে নিয়ে, ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।
মিছিলে নেতৃত্বে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নবাব নিজেই জানান, আমতলী পৌরশহরে শনিবার সকাল ৯টার দিকে ৭নং ওয়ার্ড ছুরিকাটা এলাকায় তারা এ মিছিল করেন।
তবে এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, পুরনো মিছিলের ভিডিও নতুন করে শনিবার আপলোড করা হয়েছে। বর্তমান সময়ে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

