আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও নবাগতদের অভিষেক

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও নবাগতদের অভিষেক

যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. সালাহউদ্দিন খান লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জামালুন্নেসা। তিনি চিকিৎসকদের মানবসেবায় সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও চিকিৎসকরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে নবাগত ইন্টার্ন চিকিৎসকদের শপথ পাঠ করানো হয় এবং ইন্টার্নশিপ সম্পন্ন করা চিকিৎসকদের মধ্যে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের ক্রেস্ট ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। শেষে নবম ও দশম ব্যাচের চিকিৎসকদের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

Explore More Districts