হিজলায় বিএনপি নেতাদের কুপিয়ে জখম, শংকটাপন্ন ১ জন

হিজলায় বিএনপি নেতাদের কুপিয়ে জখম, শংকটাপন্ন ১ জন

২৬ July ২০২৬ Sunday ৯:৫৮:৫৬ PM

Print this E-mail this


হিজলায় বিএনপি নেতাদের কুপিয়ে জখম, শংকটাপন্ন ১ জন

হিজলা (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের শাওরা বাজার এলাকায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, গৌরব্দী ইউনিয়নে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চলাকালে ইসমাইল মোল্লার নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ইসমাইল মোল্লার প্রত্যক্ষ মদদ ও অংশগ্রহণের পাশাপাশি নোমান, রাজিব দেওয়ান, মামুন দেওয়ান, ইউসুফ মোল্লা, সম্রাট জাহাঙ্গীর, আলমগীর মৃধাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে তাদের হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

হামলায় গুরুতর আহত হয়েছেন গৌরব্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী, মোস্তফা বাবুর্চি আশঙ্কাজনক অবস্থায় আছে, জিয়াউদ্দীন বেপারী, জসিম মেম্বার, আলম শরীফ সিকদার, ফারুক ফরাজী, কামাল বেপারী, ফারুক মাঝিসহ আরও অনেক নেতাকর্মী। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts