ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

২৫ July ২০২৬ Saturday ৩:০৩:০৭ PM

Print this E-mail this


ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আদনান রুবেল (২৮) পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ওই এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে। এদিকে একই রাতে ২০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শহরের সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের সময় আদনান রুবেলকে আটক করে থানায় নেওয়া হয়। খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিতে পরিবারের সদস্যরা তদবির করেন। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কারণে তাকে ছেড়ে দেওয়া হয়নি। পরে তাকে আদালতে পাঠানো হয়। 

এদিকে, নলছিটি থানার পুলিশ ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বরিশালের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, আটক ও গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রদলের কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts