সেলিম মাহমুদ
আসন্ন পৌরসভা নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন হাজরাবাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, বঞ্চিত ও শোষিত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর, গরীব, দুঃখী, অসহায় ও সাধারণ জনগনের অত্যন্ত প্রিয়, আস্থাভাজন এবং বিশ্বাসের প্রতীক প্রাক্তন সেনা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল আলীম জনগনের ভোটে নির্বাচিত হয়ে হাজারাবাড়ী পৌরসভার নাগরিক অধিকার নিশ্চিতকরন ও আধুনিকতার ছোঁয়ায় রুপান্তর করে দৃষ্টান্ত স্থাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তার সম্পর্কে খবর নিয়ে জানা যায়- তিনি একজন সৎ, নিষ্ঠাবান, আদর্শবান, পরিশ্রমী, মেধাবী, দক্ষ, যোগ্য ও সাদা মনের সাদা মানুষ। এই ব্যক্তি সম্পর্কে এলাকার মানুষের দৃঢ় বিশ্বাস ও আস্থা রয়েছে। অনেকেই বলেন, আলীম ভাই একজন ন্যায় পরায়ন ব্যক্তি, তিনি নির্বাচিত হলে সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার। আমাদের বিশ্বাস, সরকারি সকল অনুদানের সুষ্ঠ প্রয়োগ হবে ইনশাআল্লাহ।
নাম প্রকাশে অনিচ্ছুক, হাজরাবাড়ী বাজারের একজন ব্যক্তি বলেন- আলীম ভাই সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সেনা বাহিনীর রয়েছে অন্যন্য ভূমিকা। সেনাবাহিনীরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না, এমনকি তারা কখনো জুলুম অত্যাচার মেনে নেননা, আমার বিশ্বাস তিনি মেয়র পদে নির্বাচিত হলে এলাকার জনগন পাবে আস্থার এক নতুন ঠিকানা।
জনাব আব্দুল আলীমের কাছে হাজারাবাড়ী পৌরসভা ও পৌরবাসীদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- এলাকার জনগনকে আমি মনে প্রানে ভালোবাসি ও বিশ্বাস করি, তারাও আমাকে শ্রদ্ধা করে ও বিশ্বাস করে। আমার বিশ্বাস সুশীল সমাজের পাশাপাশি সর্বস্তরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং তাদের সেবা কারার সুযোগ দিবে। আমি প্রতিশ্রুতি জ্ঞাপন করছি যে, আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাল্লাহ। দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকবো আজীবন। যতদিন বাঁচবো মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আমার স্বপ্ন এলাকার প্রতিটি মানুষ থাকবে হাসি খুশি। সমাজে আইনের সুশাসন প্রতিষ্ঠায় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে আজীবন। মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত নিরাপদ জনবান্ধব সুখী-সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার। তিনি বলেন পৌর এলাকার প্রতিটি রাস্তাঘাট হবে উন্নত ও আধুনিক। রাস্তার দুধারে থাকবে লাইটিং ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ও সবুজের সমারোহ। হাজরাবাড়ীতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র, পৌরসভা কমপ্লেক্স ভবন নির্মাণ, একটি মিনি স্টেডিয়াম নির্মাণ সহ এলাকার প্রতিটি অবকাঠামো উন্নয়নে তিনি যুগান্তকারী ভূমিকা রাখার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। হাজরাবাড়ী পৌরসভাকে তিনি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান।
পরিশেষে তিনি সুশীল সমাজের সুপরামর্শ, সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতা কামনা করেন সেই সাথে সর্বস্তরের মানুষের কাছে দোয়া সমর্থন ও জনরায় প্রত্যাশা করেন।

