বরিশালে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃ*ত্যু

বরিশালে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃ*ত্যু

১৯ July ২০২৬ Sunday ১০:২৬:৩১ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

বরিশালে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃ*ত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৯ জুলাই) উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত দুই শিক্ষার্থী হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। 

তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো রবিবার নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়।

 দুপুরে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। 

প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পায় স্থানীয়রা।

পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 খেলাধুলার পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, নাহিয়ান ও ইয়াকুব প্রতিদিন একসঙ্গে স্কুলে যেতো এবং বাড়ি ফিরতো। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি এলাকাবাসীকে জানায়। 

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, দুই শিশুই বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। তারা খুবই মিশুক ও ভদ্র স্বভাবের ছিল। 

একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts