যশোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

যশোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

যশোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর যশোরের আয়োজনে এবং জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের অধ্যাপক নিতিশ চন্দ্র কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।

​আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বর্তমান প্রজন্মকে সচেতন হওয়ার এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Explore More Districts