পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল হচ্ছে, কোথায় কী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল হচ্ছে, কোথায় কী

সরকার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ র্যাপোর্টিয়ের ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনের আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান নিউইয়র্কে নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা আভাস দিয়েছেন।

নতুন পররাষ্ট্রসচিবসহ গুরুত্বপূর্ণ মিশনগুলোতে পরিবর্তন কবে কার্যকর হবে জানতে চাইলে সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্রসচিবসহ গুরুত্বপূর্ণ পাঁচ রদবদলের একটি অন্যটির সঙ্গে সম্পর্কিত। ফলে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানের দায়িত্ব গ্রহণের সময়সূচির সঙ্গে অন্য নিয়োগগুলোর কার্যকারিতা সমন্বয় করা হতে পারে।

গত মার্চ মাস থেকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারের পদটি খালি আছে। লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সরকার ফরেন সার্ভিস একাডেমির বর্তমান রেক্টর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)। 

Explore More Districts