লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন

লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন

লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন

ময়নামতি রেজিমেন্টের ৭ ও ১০ ব্যাটালিয়নের সমন্বয়ে অনুষ্ঠিত রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প ২০২৬–২৭-এ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন অংশগ্রহণ করে গৌরবময় অর্জন লাভ করেছে।

সম্প্রতি ৩২৫ জন ক্যাডেটের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ক্যাম্পে লিডিং ইউনিভার্সিটির ক্যাডেটরা শৃঙ্খলা, নেতৃত্ব, দক্ষতা, দায়িত্ববোধ ও দলগত চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের অর্জনসমূহের মধ‍্যে শ্রেষ্ঠ ক্যাডেট (পুরুষ), ৭ নং ব্যাটালিয়ন ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সিএসসি-৬৫), বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস (সিএসসি-৬২)। উপস্থিত বক্তৃতায় (ইংরেজি) ১ম স্থানক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সিএসসি-৬৫)  এবং বিতর্ক প্রতিযোগিতায় রানার্স-আপ ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সিএসসি-৬৫)। তাছাড়া আন্তঃ কোম্পানি ড্রিল প্রতিযোগিতায় রানার্স-আপ ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস (প্যারেড কমান্ডার), ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস, ক্যাডেট ল্যান্স কর্পোরাল কাজী জান্নাতুল আফরোজা সুলতানা এবং ক্যাডেট স্বপ্নীল ধর।

উল্লেখ্য, ক্যাম্পের সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে উপস্থাপনা করেন লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস। কালচারাল সার্জেন্ট এনসিও হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস।

ক্যাম্পে অংশগ্রহণকারী লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ- ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস (সিএসসি-৬২), ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সিএসসি-৬৫), ক্যাডেট ল্যান্স কর্পোরাল কাজী জান্নাতুল আফরোজা সুলতানা (ইংরেজি-৬৫), ক্যাডেট স্বপ্নীল ধর (সিএসসি-৬৬), ক্যাডেট মোঃ মাহমুদ রেজা সৌরভ (বিবিএ-৬৩) এবং ক্যাডেট স্নিগ্ধা চন্দ সুপ্তি (সিভিল-২৮)।

রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প ২০২৬–২৭-এ সকল বিজয়ী ও অংশগ্রহণকারী ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এক বার্তায় লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে বলা হয়েছে এই অর্জন শুধু ব্যক্তিগত নয়; এটি লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের প্রতিটি সদস্যের নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার সম্মিলিত স্বীকৃতি। ক্যাম্পটি সফলভাবে আয়োজনের জন্য ময়নামতি রেজিমেন্ট, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, বিএনসিসি স্টাফ এবং প্রশিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এই গৌরবময় অর্জন পৃষ্ঠপোষকতা করার জন‍্য লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ও প্রফেসর আন্ডার অফিসার নাঈম আহসানের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts