এলডিসি উত্তরণে তিন বছর বাড়তি সময় পাওয়া যাবে, আশা তথ্যমন্ত্রীর

এলডিসি উত্তরণে তিন বছর বাড়তি সময় পাওয়া যাবে, আশা তথ্যমন্ত্রীর

রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ভাটা

অনুষ্ঠানে র‍্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, দেশের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ভাটা অর্থাৎ নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। গত চার বছরে দেশের রপ্তানি আয় কোনোভাবেই বাড়েনি, বরং আগের তুলনায় কমেছে। বৈশ্বিক বাণিজ্যের গতি ও প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ রপ্তানিতে অনেক পিছিয়ে পড়ছে।

এম এ রাজ্জাক বলেন, ‘বাংলাদেশের রপ্তানি খাত এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আমরা কতগুলো গভীর চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। এর একটি বড় উদাহরণ হলো, গত চার বছরে আমাদের রপ্তানি একই জায়গায় আটকে আছে। অথচ আমাদের প্রতিযোগী দেশ কম্বোডিয়াসহ অন্যান্য দেশ এই সময়ে তাদের রপ্তানি যথেষ্ট পরিমাণে বাড়াতে পেরেছে।’

র‍্যাপিড চেয়ারম্যান বলেন, বাংলাদেশের প্রধান বাজার—ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রে খুব দ্রুত আইনকানুন পরিবর্তন হচ্ছে। বিশেষ করে ইউরোপের বাজারে প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সুবিধা নিচ্ছে। ফলে বাংলাদেশ মারাত্মক প্রতিযোগিতার সক্ষমতার চাপের মধ্যে পড়েছে।

Explore More Districts