সিলেটে তিন অধ্যক্ষের সংবর্ধনা শনিবার

সিলেটে তিন অধ্যক্ষের সংবর্ধনা শনিবার

সিলেটে তিন অধ্যক্ষের সংবর্ধনা শনিবারশিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ নুরজাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারসহ তিন বিশিষ্ট অধ্যক্ষকে সংবর্ধনা দিতে যাচ্ছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সিলেট বিভাগ।

শনিবার (৫ জুলাই) দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের এ সংবর্ধনা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব জাকির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ফরিদ আহমেদ।

সম্প্রতি নুরজাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার অধ্যক্ষ পরিষদের সচিব এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সুবিধা বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে অধ্যক্ষ মোশাররফ হোসেন ও অধ্যক্ষ ইউসুফ আলীও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সুবিধা বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।

শিক্ষা অঙ্গনে তাঁদের এই গৌরবময় অর্জনকে সম্মান জানাতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সিলেট বিভাগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

তিন অধ্যক্ষের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শিক্ষা ও শিক্ষক সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

ডিএস/এমসি

Explore More Districts