বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, যশোরে অংশ নেবে ২৫ হাজার ২৫২ পরীক্ষার্থী

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, যশোরে অংশ নেবে ২৫ হাজার ২৫২ পরীক্ষার্থী

সারা দেশের ন্যায় যশোরেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলার ৭৬টি কেন্দ্রে এ বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১৯ হাজার ৭৮০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ২ হাজার ৩৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের বিএম/বিএমটিতে ৩ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

Explore More Districts