যশোরে বিএনপি নেতাকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

যশোরে বিএনপি নেতাকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আওয়ামী লীগের দুই কর্মী জসিম ও রবিউলের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্তরা তাকে হত্যার চেষ্টাও করেছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরে আবারও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র ও মিথ্যা দাবি করেছেন। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তের জন্য চাঁদপাড়া পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Explore More Districts