দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: মাওলানা রেজাউল করিম জালালী

দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: মাওলানা রেজাউল করিম জালালী

দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: মাওলানা রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর উদ্যোগে দিনব্যাপী বাচাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ মজলিস সোমবার (২৯ জুন) লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে, সহ-সেক্রেটারী হাফিজ কয়েছ আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে সিলেট-৩ আসনের ১১ দলীয় এক্যের রিক্সা প্রতীকের মনোনীত প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, প্রশিক্ষনে দায়িত্বশীলদের দায়িত্ব কর্তব্য বিষয়ক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সংগঠনের নিয়মিত কাজ বিষয়ক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মূসা, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, আনুগত্যের পথে বাধা ও তার প্রতিকার বিষয়ক আলোচনা পেশ করেন জামেয়া মাদানিয়া কাজিরবাজারের সিনিয়র মুহাদ্দিস কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শাহ মমশাদ আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, মহানগর প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, দক্ষ সংগঠক গড়ে তোলার অন্যতম হাতিয়ার প্রশিক্ষণ। প্রশিক্ষণ ব্যতিরেকে দক্ষ সংগঠক গঠন করা সম্ভব নয়। প্রশিক্ষণ কাঙ্খিত সফলতার অন্যতম চাবিকাঠি। প্রশিক্ষণ নিষ্ঠাবান, পেশাদারিত্ব ও শৃঙ্খলার মান উন্নয়নে সহায়তা করে থাকে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts