ঝালকাঠিতে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা

১৯ June ২০২৬ Friday ৮:০৬:২১ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকার সেভেন স্টার ব্রিকস ও সাংগর গ্রামের আকন ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন। এ সময় ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

অভিযানে সহযোগিতা করে বরিশাল বিভাগীয় কার্যালয় ও ঝালকাঠি জেলা পুলিশ।

জানা গেছে, নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সেভেন স্টার ব্রিকস।

এর আগে একাধিকবার জরিমানা ও সতর্ক করা হলেও কার্যক্রম বন্ধ না করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাটির চুল্লি ভেঙে দেওয়া হয়েছে।অন্যদিকে, লাইসেন্স হালনাগাদ না থাকায় আকন ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts