ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়কসহ ৪ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়কসহ ৪ নেতা গ্রেপ্তার

১৯ June ২০২৬ Friday ৮:১৫:৪২ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়কসহ ৪ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়কসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা রমনা জোনের পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদের পিজি হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করে।

নিউমার্কেট থানার জুলাই হত্যা মামলার (নং-০৮, তারিখ-১৭-০৬-২৪ইং) আসামি হিসেবে পুলিশ পরিদর্শক মো. সুজন হক ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আটককৃতরা হলো- ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জাকির, ঝালকাঠি জেলা যুবলীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা মহসিন পরাগ, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রুবেল।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিম গোয়েন্দা বিভাগ (ডিবি) ইন্সপেক্টর মো. সুজন হক জানান, ঢাকা কামরাঙ্গীর চর এলাকার আয়শা বেগমের পুত্র শাহজাহান আলী (২৪) হত্যা ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি চারজনকে শাহবাগ থানার পিজি হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান জানান, ঝালকাঠি যুবলীগের চার নেতাকে ঢাকায় পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় দায়েরকৃত মামলার তথ্যও সেখানে প্রেরণ করা হয়েছে এবং দৃশ্যমান গ্রেপ্তার দেখানো হয়েছে।প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ঝালকাঠিতে আনা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts