জাহিদ আবেদীন বাবু, কেশবপুর:যশোরের কেশবপুরে চুরির ৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হলো মোটরসাইকেল। শুক্রবার ভোরে ফজরের নামাজের পর কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী স্বপন সরদারের ছেলে রুমির বাড়ির গ্রিল কেটে দুর্বৃত্তরা একটি FZ মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনার মাত্র ৪ ঘণ্টার মধ্যে, সকাল ৯টার দিকে চিংড়া গ্রামের মৃত মোছাব্দীর ছেলে আব্দুর রশীদের ঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আব্দুর রশীদকে আটক করে।
জানা যায়, পুলিশের পৌঁছানোর আগেই স্থানীয় জনতা বাড়িটি ও অভিযুক্ত ব্যক্তিকে ঘিরে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল উদ্ধার এবং অভি’যুক্তকে আটক করে ।


