শাহরাস্তিতে জামিয়া ইসলামিয়া বশিরউল্লাহ আরিফা খাতুন মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন বুধবার বাদ আছর মেহের রেলস্টেশন সংলগ্নে জামিয়া ইসলামিয়া বশির উল্লাহ আরিফা খাতুন মডেল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে এ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সেক্রেটারি মোঃ এমরান কবিরের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ওমর ফারুকের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ কবির হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, গাজী ফিরোজ, মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ।
সবক অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলা, ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন শিক্ষার্থী কোরআন হাফেজ হলে, এটি একটি বিশাল অর্জন। আল্লাহ পাকের হুকুম ছাড়া একজন কোরআন হাফেজ হওয়া সম্ভব নয়। একজন কোরআন হাফেজ দ্বারা এ সমাজ আলোকিত হয়। আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা অর্জন করলে আমার মৃত্যুর পর আমাদের সন্তান জানাজার নামাজ পড়াতে পারবে।
কিন্তু আমরা সবাই বাংলা, ইংরেজি নিয়ে ব্যস্ত থাকি, পরকালের জন্য ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। যেন আমার মৃত্যুর পর কবরের পাশে গিয়ে আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারে। আপনারা সবাই এই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন যেন সহি শুদ্ধভাবে শিক্ষার্থীরা কোরআন হাফেজ হতে পারে, এই মাদ্রাসাটি সম্পূর্ণ প্রতিটি শ্রেণিকক্ষ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামরায় সংরক্ষিত, অভিজ্ঞ হাফেজ দ্বারা পরিচালিত এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ এবিএম সালাউদ্দিন তার পরিবারসহ সকলের কাছে এই দোয়া প্রার্থনা করি।
সবক পাঠ করান মেহের রেলস্টেশন রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মনির হোসেন।
শিক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা শিহাব উদ্দিন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১০ জুন ২০২৬


