৪৮ ঘণ্টার মধ্যে কক্সবাজার উপকূলে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু – DesheBideshe

৪৮ ঘণ্টার মধ্যে কক্সবাজার উপকূলে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু – DesheBideshe



৪৮ ঘণ্টার মধ্যে কক্সবাজার উপকূলে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু – DesheBideshe

কক্সবাজার, ৬ জুন – সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগমনের একটি অনুকূল আবহ তৈরি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে,

আগামী ২৪ ঘণ্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী কয়েক দিনেও আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকবে এবং বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এস এম/ ৬ জুন ২০২৬



Explore More Districts