চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী লিপি আক্তার(৪০) আত্মহত্যা সোমবার(১ জুন) সকাল সাড়ে ১১টার সময় নারায়ানপুর ইউনিয়ন কিসমতখান পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
উপজেলার নারায়নপুর ইউনিয়ন কিসমতখানপুর গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিনের স্ত্রী ।

পারিবারিক সূত্রে জানাযায় পারিবারের অশান্তির কারনে স্বামীর সাথে ফোনে প্রতিনিয়ত ঝামেলা হয়ে থাকে এই কারণে। পরবর্তীতে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখেতে পেয়ে চিৎকার দিলে আশেপাশে লোকজন এসে লোহার হুকের সাথে তার ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস অবস্থায় লাবায়ে দেখেন মারা গিয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুই পরিবারে কোনো অভিযোগ না থাকাই লাশ টি পরিবারের কাছে হস্তান্তর করেন। থানায় অপমৃত্যু মামলা হয়।

Explore More Districts