চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মোঃ মমিনুল হক এমপি, তিনি তার বক্তব্যে বলেন কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক মুক্ত সমাজ গড়াসহ সকল অপরাধ বন্ধের ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন, একই ভাবে ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতিটি ইউনিয়নে অপরাধ মুক্ত সচেতন কমিটি গঠন করার আহ্বান জানান।
কারো মোটরসাইকেলে , সিএনজিতে মাদক বহনকারী, কিংবা মাদক সেবনকারী, মাদক বিক্রেতা সহ যাকে গ্রেফতার করা হবে তার গাড়ির লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ।
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, যুগ্ন আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ ইকবাল হোসেন, গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, গণমাধ্যম কর্মী মাসুদ রানা, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
=> মোঃ জামাল হোসেন/ ২৩ মে ২০২৬
