“ঝালকাঠি পৌরসভার রাস্তার বেহাল দশা, দেখার যেন কেউ নেই”
২৩ May ২০২৬ Saturday ৮:৩২:৫৭ PM
অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:
Screenshot
ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা, দেখার যেন কেউ নেই। দীর্ঘ কয়েক বছর ধরে ঝালকাঠি ব্রাক মোড় থেকে শুরু করে বিকনা আব্দুল আজিজ পাইলট বাড়ি পর্যন্ত সম্পূর্ন ভাঙ্গা রাস্তা থাকায় ভোগান্তির শেষ নেই। সামান্য বর্ষা বৃষ্টিতে রাস্তা সম্পূর্ন তলিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এখন পর্যন্ত মেরামত কিংবা উন্নয়নের কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ওই এলাকার ভুক্তভোগী জনগন। ওই এলাকার হোসেন আলী হাওলাদারের নাতনী ভূক্তভোগী মেধাবী শিক্ষার্থী মরিয়ম ও তার মা জানিয়েছেন, এই রাস্তা ২০০৬ সালে তৈরী হয়েছে, তারপর থেকে আর কোন কাজ করা হয়নি। রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী সহ হাজার হাজার মানুষ শহরে যাতায়াত করে। রাস্তা ভাঙ্গা থাকায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বর্ষায় রাস্তা তলিয়ে গেলে অটো রিক্সা, টমটম সহ যানবাহনে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমাতে জরীরী ভিত্তিতে রাস্তাটির সংস্কার করা একান্ত প্রয়োজন। অনাকাঙ্খিত বড় দুর্ঘটনা এড়াতে রাস্তাটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী। এছাড়াও পোরসভার বাঁশপট্টি, কাঠাল তলা, টিএন্ডটি সড়ক সহ বেশ কয়েকটি রাস্তা ভাঙ্গা থাকায় ভোগান্তি চরমে বলে সংশ্লিষ্ট এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ