ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, এক আসামি কারাগারে

ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, এক আসামি কারাগারে

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, গণপিটুনি দেওয়া যুবক হিরু মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। শিশুটির মায়ের করা মামলায় অপর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ কয়েকজন। সেখানে শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ঘটনাটি নেক্কারজনক। ভুক্তভোগী শিশুর পরিবারকে সব রকম আইনি সহায়তা করার আশ্বাস দেন তিনি। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানান, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Explore More Districts