যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক

যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপি এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৪৫টি শাড়ি, ৩ প্যাকেট সন পাপড়ি, ২ প্যাকেট জর্দ্দা এবং ১৭৪টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৫ হাজার ৩০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Explore More Districts