যশোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতনামা(৪৫) নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায় ,যশোরের রাজারহাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে পথচারী কামরুল নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ মে) সকাল আনুমানিক ৬টার দিকে তিনি মারা যান।

Explore More Districts