যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১

jessore atok map

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিমের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটক ব্যক্তির নাম মোন্না গাজী। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা,১৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট পশ্চিমপাড়া এলাকার জোসনা বেগমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোন্না গাজীকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আটক মোন্না গাজীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ষষ্টিতলা বুনোপাড়া রোড এলাকার মৃত রহমান আলী গাজীর ছেলে।

Explore More Districts