সিলেট টেস্টে জয়ের পথে বাংলাদেশ, ইতিহাস গড়তে প্রয়োজন ৩ উইকেট – DesheBideshe

সিলেট টেস্টে জয়ের পথে বাংলাদেশ, ইতিহাস গড়তে প্রয়োজন ৩ উইকেট – DesheBideshe



সিলেট টেস্টে জয়ের পথে বাংলাদেশ, ইতিহাস গড়তে প্রয়োজন ৩ উইকেট – DesheBideshe

সিলেট, ২০ মে – সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৩১৬ রান সংগ্রহ করেছে ৭ উইকেটের বিনিময়ে।

ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট আর পাকিস্তানের দরকার ১২১ রান। ক্রিজে ৭৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং তাকে সঙ্গ দিচ্ছেন সাজিদ খান।

চতুর্থ দিনের শেষ বিকেলে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। ১৩৪ রানের শক্ত জুটি গড়ে প্রতিরোধ তৈরি করেছিলেন রিজওয়ান ও সালমান আলি আগা। তবে ৭১ রানে থাকা আগাকে বোল্ড করে এই জুটি ভাঙেন তাইজুল। এরপর হাসান আলীকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।

এর আগে দিনের শুরুতে নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে চাপে পড়ে পাকিস্তান। শান মাসুদ ও বাবর আজম প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাইজুল ও নাহিদ রানার কাছে পরাজিত হন।

ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে টাইগারদের। এই ম্যাচে জয় পেলে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

এর আগে মুশফিকুর রহিমের অনবদ্য শতকে ভর করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে বড় লিড নিশ্চিত করেছিল। এখন শেষ দিনে ৩ উইকেট তুলে নিতে পারলেই আসবে কাঙ্ক্ষিত সেই ঐতিহাসিক জয়।

এনএন/ ২০ মে ২০২৬



Explore More Districts