চট্টগ্রাম বিআরটিএ বিভাগীয় কার্যালয়ে গতকাল দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই সময় দুইজন দালালকে আটক করে ২১ দিন করে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত–১২ গতকাল চট্টগ্রাম জেলা সার্কেল এবং চট্ট–মেট্রো সার্কেল–২ এ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন আদালত–১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। অভিযানে মোহাম্মদ সেলিম (৫৬), এবং সাহাবুদ্দিন নামের দুজনকে আটক করে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করা হয়।
অপরদিকে গতকাল নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় ৫টি গাড়িকে মামলা দিয়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।



