মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



মাদারগঞ্জ সংবাদদাতা
বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের আমতলা বাজারে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির আয়োজনে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে বিকাল সাড়ে ০৫ ঘটিকার সময় উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশে এস আই গৌতম সেনের সঞ্চালনায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জের এ এস পি সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ।বক্তব্যে প্রধান অতিথি বলেন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বিট পুলিশিং কার্যক্রমকে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেনএবং কি সমাজ থেকে ইভটিজিং ও মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।


Explore More Districts