মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা – দৈনিক আজকের জামালপুর

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা – দৈনিক আজকের জামালপুর




মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা – দৈনিক আজকের জামালপুর



মো. রফিকুল বারী
জামালপুরের মাদারগঞ্জে আমিনুর(৩৬) নামে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া, এস আই আশরাফুল আলম সহ সঙ্গীয় ফোর্স। লাশ দেখার জন্য শত শত মানুষের ভীড় জমে। নিহতের ছোট ভাই মমিন জানান, আমার ভাই সহজ সরল ছিল নিজে পরিশ্রম করে খাইত কিন্তুু কয়েকমাস যাবৎ মাথার সমস্যা, চিকিৎসা করিয়ে ভালো হয়নি। হঠাৎ করে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহতের স্ত্রী মালেকা বেগম জানান, মাথার সমস্যা ছিল, ২৪ ঘন্টায় ঘরের ভিতর থাকত। আমরা খুঁজতে খুঁজতে দেখি সে পাকের ঘরের ভিতরে ফাঁসি দিয়ে আছে এলাকার লোকজন নামাইছে। সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না জানান, আমিনুর একজন সহজ সরল লোক ছিল। কয়েকমাস যাবৎ সে মানসিক ভারসাম্যহীন হয়ে ঘরেই অবস্থান করে। হঠাৎ করেই সে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে। তাঁর ব্যাপারে এলাকায় কারো কোন অভিযোগ নেই। পরিবার থেকে লাশ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছে। এ ব্যাপারে জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মাদারগঞ্জ থানাধীন গুনারীতলা ইউনিয়নে আমিনুর ইসলাম নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। তদন্তে জানা গিয়েছে, উনি দীর্ঘ ৬ মাস যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। সুরতহাল রিপোর্ট শেষে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।


Explore More Districts