সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে নতুন ৫৪ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেটে উপসর্গ নিয়ে ৩৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একটি পাঁচ মাস বয়সী। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আরেকটি আট মাস বয়সী। বাড়ি সুনামগঞ্জ জেলায়। এই দুই শিশু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত ও হাম উপসর্গ নিয়ে ৩৪টি শিশু মারা গেল।

শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন এবং সিলেট জেলায় ৪২ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৪টি শিশুর মধ্যে ৩২টি ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তাছাড়া ২২টি শিশু ভর্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts