কারিনা কায়সারের মরদেহ দেশে আনা হবে রবিবার – DesheBideshe

কারিনা কায়সারের মরদেহ দেশে আনা হবে রবিবার – DesheBideshe



কারিনা কায়সারের মরদেহ দেশে আনা হবে রবিবার – DesheBideshe

ঢাকা, ১৬ মে – অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে ফিরিয়ে আনার সময়সূচিতে পরিবর্তন এসেছে। আজ শনিবার মরদেহ ঢাকায় আনার প্রাথমিক পরিকল্পনা থাকলেও নানা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হচ্ছে না।

কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, আগামীকাল রবিবার মরদেহ চেন্নাই থেকে ঢাকায় আনা হবে। লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে কারিনা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কায়সার হামিদ সংবাদমাধ্যমকে জানান যে মরদেহের প্রিজার্ভেশন ও আনুষঙ্গিক কিছু আইনি কাজ বাকি থাকায় শনিবার বিকেল ৩টার ফ্লাইট ধরা সম্ভব হয়নি। সব আনুষ্ঠানিকতা শেষে রবিবার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

কারিনা কায়সারের অকাল প্রয়াণে দেশের বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মরহুমার সঙ্গে কাটানো স্মৃতিগুলো স্মরণ করে আবেগঘন বার্তা দিচ্ছেন। অনেকেই তাঁর প্রাণবন্ত কাজের প্রশংসা করে শোক প্রকাশ করছেন।

এস এম/ ১৬ মে ২০২৬



Explore More Districts