আধুনিক পদ্ধতিতে লাভজনক মাছ চাষে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষন কর্মশালা

আধুনিক পদ্ধতিতে লাভজনক মাছ চাষে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষন কর্মশালা

আধুনিক পদ্ধতিতে লাভজনক মাছ চাষে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষন কর্মশালা

মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ-এর উদ্যোগে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পানি ব্যবস্থাপনার বিষয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুব্রত কুমার নন্দী রিজিওনাল ম্যানেজার ব্র্যাক ফিশারিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আরিফ হোসেন, প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, বক্তব্য রাখেন মোঃ শাহিনুর রহমান, সঞ্চালনা করেন অফিসার সেলস ওয়াদুদ ইসলাম।

বক্তারা বলেন, পরিকল্পিত ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং এর মাধ্যমে খামারিদের আয় ও লাভজনকতা বাড়ানো যায়।

প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়, যাতে তারা বাস্তব ক্ষেত্রে এসব পদ্ধতি প্রয়োগ করতে পারেন। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বের মাধ্যমে চাষীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts