জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন,আমরা গ্রামে থাকি বলে আমরা কি অবহেলিত। তা কখনো না।আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে এবং যেখানে যে সমস্যা সেগুলো আমাদের তুলে ধরে সমাধান করতে হবে।তবেই দেশ ও জাতি এগিয়ে যাবে উন্নতির শিখরে।
তিনি ( ১৩ মে)বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যাগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন আমাদেরকে কেরআন এবং হাদিস শিখিয়েছে।সেখানে শুধু আমরা সীমাবদ্ধ থাকবো না।বরং কোরআন ও হাদিসের শিক্ষাকে যেন আমরা সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।আমি ছিলাম আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া চাই।
উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী.সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম,সহকারী সেক্রেটারি মাহবুবা জেসমিন, উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের দায়িত্বশীল হাছনা বেগম, বিলকিস বেগম, রেহেনা বেগম, রেহেনা সুলতানা, ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি ইভা বেগম,তাহমিনা বেগমসহ উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল খাদিজা আক্তার।
এর আগে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন ও স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান।

