কাউখালীতে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় জরিমানা

কাউখালীতে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় জরিমানা

১২ May ২০২৬ Tuesday ৪:১০:৪০ PM

Print this E-mail this


কাউখালীতে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় জরিমানা

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী কয়েকটি দোকানে উপজেলা প্রশাসন অভিযান অভিযান চালায়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ, ভেটেরিনারি ঔষধ, লাইসেন্স বিহীন দোকানে ভেটেরিনারি ঔষধ রাখায় দুইটি প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা করে ৪:হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে ) দুপুর সাড়ে ১টার দিকে কাউখালী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাজীব ভাবুক উপস্থিত ছিলেন।

প্রশাসন সুত্রে জানা যায়, কোরবানির পশু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ও নিষিদ্ধ ঔষধ ব্যবহারের প্রবণতা ঠেকাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী কয়েকটি দোকান পরিদর্শন করা হয়।
অভিযানকালে সাগর এন্টারপ্রাইজ এ মেয়াদোত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় সাগর কুন্ডুকে ২ হাজার টাকা এবং খান এন্টারপ্রাইজ এ লাইসেন্স বিহীন ভেটেরিনারি ওষুধ রাখায় মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন

চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত

বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা

Explore More Districts