ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের তথ্য ও ছবির নিরাপত্তা নিয়ে সংশয়

ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের তথ্য ও ছবির নিরাপত্তা নিয়ে সংশয়

মেটার এ সিদ্ধান্ত ঘিরে প্রযুক্তি ও গোপনীয়তা সংশ্লিষ্ট বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গোপনীয়তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এটি ব্যবহারকারীদের ডিজিটাল গোপনীয়তার জন্য বড় ধাক্কা। তাদের আশঙ্কা, এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ আরও বাড়বে। অন্যদিকে শিশু সুরক্ষা সংশ্লিষ্ট সংগঠনগুলো মেটার এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। যুক্তরাজ্যভিত্তিক শিশু সুরক্ষা সংস্থা এনএসপিসিসির নীতিনির্ধারণ বিভাগের সহযোগী প্রধান রানি গোবিন্দরের মতে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলে অনেক সময় শিশু নির্যাতন বা ক্ষতিকর কর্মকাণ্ড শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাঁর মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।

গোপনীয়তা অধিকারবিষয়ক সংগঠন ‘বিগ ব্রাদার ওয়াচ’-এর অ্যাডভোকেসি প্রধান জ্যাক কুলসন বলেন, এ সিদ্ধান্ত প্রযুক্তি খাতের উদ্বেগজনক প্রবণতার ইঙ্গিত বহন করে। তাঁর দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ আরও বাড়িয়ে দেবে এই পরিবর্তন।

Explore More Districts