দেশে কমছে বৃষ্টিপাত, বাড়তে পারে গরমের তীব্রতা – DesheBideshe

দেশে কমছে বৃষ্টিপাত, বাড়তে পারে গরমের তীব্রতা – DesheBideshe



দেশে কমছে বৃষ্টিপাত, বাড়তে পারে গরমের তীব্রতা – DesheBideshe

ঢাকা, ৫ মে – সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার থেকে বৃষ্টির তীব্রতা আরও হ্রাস পেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে জনজীবনে গরমের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

গত মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও কুমিল্লায়। ঢাকা, সিলেট ও বরিশাল বাদে দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এদিন সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদদের মতে, সামগ্রিকভাবে বৃষ্টিপাত এখন কমতির দিকে এবং আগামী কয়েক দিনে তা আরও কমে যাওয়ার সম্ভাবনা প্রবল।

অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

বৃহস্পতিবার থেকে পরবর্তী চার থেকে পাঁচ দিন দেশজুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

এনএন/ ৫ মে ২০২৬



Explore More Districts