মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ

মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ

মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগদীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি জানান, দেশে বর্তমানে মোট ১৭টি বিমানবন্দর থাকলেও শমশেরনগরসহ ছয়টি এসটিওএল বিমানবন্দর (স্বল্প দূরত্বে উড্ডয়ন-অবতরণ সুবিধাসম্পন্ন) দীর্ঘদিন ধরে বন্ধ বা কম ব্যবহৃত রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শমশেরনগর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা ও পটুয়াখালী।

সরকার এসব বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করছে। সংশ্লিষ্টদের মতে, শমশেরনগর বিমানবন্দর চালু হলে অভ্যন্তরীণ বিমান চলাচল বাড়বে এবং পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে আধুনিক টার্মিনাল ও যাত্রীসেবা সুবিধা উন্নয়নের মাধ্যমে এটি পুনরায় চালুর পরিকল্পনা চলছে।

ডিএস/এমসি

Explore More Districts