স্কুলের খাতা ছেড়ে জীবনের স্টিয়ারিং হাতে সাজিদ

স্কুলের খাতা ছেড়ে জীবনের স্টিয়ারিং হাতে সাজিদ

সংসার চালানো, বাবার ওষুধ কেনা সব দায়িত্ব এসে পড়েছে সাজিদের কাঁধে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অটোরিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়েই কোনোভাবে টিকে আছে তাদের জীবন।

শিশু সাজিদ হোসেন বলে, ‘আমার অটো চালাইতে ভালো লাগে না। বন্ধুরা স্কুলে যায়, আমি ওই টাইমে অটো লইয়া রাস্তায় ঘুরি। খুব খারাপ লাগে, কিন্তু কী করম? পেটের দায়ে গাড়িটা চালাইতে হয়। প্রায় প্রতিদিন বাবার ওষুধও কিনতে হয়। বাসা ভাড়া, খাওয়া ম্যালা খরচ।’

সাজিদের বাবা আবদুল বাতেন বলেন, ‘হৃদ্‌রোগ হইবার পর আর কাম করতে পারি না। যা জমি ছিল, চিকিৎসা করতে করতে শেষ। পরে বাড়িঘর বেঁচে এই অটো কিনছি। আমি তো চালাইতে পারি না, তাই ছেলেই চালায়। এই অটো চার্জ দেওয়ার ঘরেই থাকি আমরা।’

Explore More Districts