গোলাপগঞ্জে স্থানীয়দের হাতে ভারতীয় মসলা ভর্তি পিকআপ আটক

গোলাপগঞ্জে স্থানীয়দের হাতে ভারতীয় মসলা ভর্তি পিকআপ আটক

গোলাপগঞ্জে স্থানীয়দের হাতে ভারতীয় মসলা ভর্তি পিকআপ আটক

সিলেটের গোলাপগঞ্জের বাঘায় অবৈধভাবে পিকআপ ভর্তি করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের খালপার বাজার এলাকায় স্থানীয়রা সন্দেহজনক হলে পিকআপটির গতিরোধ সন্দেহজনক হলে আটক করে পুলিশে খবর দেন। এ সময় চালক পালিয়ে যায়।

পরে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জুবায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ভারতীয় জিরা ও এলাচসহ মসলাবাহী পিকআপটি আটক করে থানায় নিয়ে যায়। যদিও আটকের ব্যাপারে রহস্যজনক ভাবে মুখে কুলুপ এটেছে থানা পুলিশ।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সরাসরি বক্তব্য দিতেও অপরাগতা জানান।

এদিকে এব্যাপারে সিলেটের এসপি ড.চৌধুরী মো.যাবের সাদেক সাংবাদিকদের জানান, জিরা ধরলে বিষয়টি জানানোই স্বাভাবিক। ওসির সাথে এ বিষয়ে কথা বলব।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts