আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের ইতিহাস গড়লেন বিরাট কোহলি – DesheBideshe

আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের ইতিহাস গড়লেন বিরাট কোহলি – DesheBideshe



আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের ইতিহাস গড়লেন বিরাট কোহলি – DesheBideshe

নয়া দিল্লী, ২৮ এপ্রিল – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নয় হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে এই ইতিহাস গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই কিংবদন্তি ওপেনার। এদিন মাত্র ১১ রান দূরে থেকে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ২৩ রানে অপরাজিত থাকেন তিনি।

মাত্র ১৫ বলের এই ইনিংসে তিনি হাঁকান একটি চার এবং দুটি দর্শনীয় ছক্কা। অন্যদিকে দিল্লির দেওয়া ৭৬ রানের মামুলি লক্ষ্য তাড়ায় বেঙ্গালুরু ৮১ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়। পুরো আইপিএল ক্যারিয়ারে কোহলি ২৭৫ ইনিংস খেলে এখন ৯ হাজার ১২ রানের মালিক।

তার ব্যাটিং গড় ৪০.০৫ এবং স্ট্রাইক রেট ১৩৩.৮০। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি সেঞ্চুরি এবং ৬৬টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। উল্লেখ্য যে আইপিএলে এখন পর্যন্ত অন্য কোনো ক্রিকেটারের ৮ হাজার রানও নেই। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রোহিত শর্মা এখন পর্যন্ত ৭ হাজার ১৮৩ রান সংগ্রহ করেছেন।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬



Explore More Districts