আখের রস আমাদের রক্তে দ্রুত শর্করার মাত্রা বাড়ায়। তাই এই পানীয় খাওয়ার পর বেশ দ্রুত একটা সতেজ অনুভূতি পাওয়া যায়।
তবে এই সতেজতা সাময়িক। রক্তের ওই শর্করা খুব দ্রুতই আমাদের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জমা হয়ে যায়।
তখন ওই সতেজ অনুভূতিও হারিয়ে যায়। আর গোটা ব্যাপারে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। একজন সুস্থ ব্যক্তির জন্যও তাই আখের রস ভালো নয়। তবে তিনি কালেভদ্রে এই পানীয় খেতে পারেন।
কিন্তু যাঁদের ওজন বেশি কিংবা যাঁদের ডায়াবেটিস, হৃদ্রোগ বা দীর্ঘমেয়াদি কিডনির রোগ আছে, তাঁদের আখের রস এড়িয়ে চলা উচিত।
