প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি

প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি

প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপিশহীদ মিনারে অনুষ্ঠিতব্য প্রকাশক পরিষদের বইমেলা আয়োজকদের মধ্যে থেকে কয়েকজনের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক লেখালেখি হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় মেলা বন্ধের দাবি জানিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় জাতীয়তাবাদী আদর্শের সাংস্কৃতিক কর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় প্রকাশক পরিষদের বইমেলার অনুমতি বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) আফজাল আহমদ।

তিনি জানান, বইমেলা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মেলাটির অনুমতি বাতিল করা হয়েছে।
জানা গেছে, শহীদ মিনারে অনুষ্ঠিতব্য প্রকাশক পরিষদের বইমেলা আয়োজকদের মধ্যে থেকে কয়েকজনের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক লেখালেখি হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় মেলা বন্ধের দাবি জানিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় জাতীয়তাবাদী আদর্শের সাংস্কৃতিক কর্মীরা। অভিযোগে বইমেলা আয়োজক কমিটির শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

অভিযোগ উল্লেখ করা হয়, প্রকাশক পরিষদ সিলেটের ব্যানারে আয়োজিত বইমেলার অন্যতম প্রধান উদ্যোক্তা ও সভাপতি নাজমুল হক নাজু ,রাজিব চৌধুরী এবংঅপূর্ব শর্মা সরাসরি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নাজমুল পলাতক যুবলীগ নেতা আব্দুর রহমান জামিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আগেও তিনি শহীদ মিনারে অন্য মতাদর্শের লেখকদের বিরুদ্ধে ক্ষমতা প্রদর্শন করেছেন বলে দাবি করা হয়। সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে নির্দিষ্টভাবে তিনটি প্রকাশনী ঘাস, চৈতন্য ও অভ্রকে মেলা থেকে বাদ দেয়ার দাবি জানানো হয়।

অভিযোগে তারা বলেন, আমরা বইমেলার বিরোধী নই, তবে শহীদ মিনারের পবিত্র আঙিনায় স্বৈরাচারের দোসরদের আবার সংগঠিত হওয়ার সুযোগ দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগপত্রে স্বাক্ষর করেন বিএনপি সিলেট বিভাগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য সাজন আহমদ সাজু ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুবায়ের আহমদ। এতে সংহতি প্রকাশ করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম মেনন, সিলেট মহানগর জাতীয়তাবাদী প্রচার দলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ আহমদ, সিলেট মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আল-আমিন, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোস্তাক আহমদ সাকেল, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী, লেখক ও প্রকাশক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, ছাদির হোসেন, প্রকাশক জসিম উদ্দিন, কামাল আহমদ, আব্দুল আজিজ লয়লু প্রমুখ।

 

ডিএস/এমসি

Explore More Districts