বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে বাসের ধাক্কা: ২ জন নিহত ও ৩ জন আহত – DesheBideshe

বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে বাসের ধাক্কা: ২ জন নিহত ও ৩ জন আহত – DesheBideshe



বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে বাসের ধাক্কা: ২ জন নিহত ও ৩ জন আহত – DesheBideshe

ঢাকা, ২৩ এপ্রিল – রাজধানীর বনানী সেতু ভবনের সামনে সড়ক পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভূইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সেতু ভবনের সামনে পৌঁছালে একজন পথচারী হঠাৎ রাস্তার সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত হার্ড ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সড়কে সৌন্দর্যবর্ধনের কাজ করছিলেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬



Explore More Districts