যশোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় আমিন তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে বারোবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বর্তমানে মরদেহটি সেখানে সংরক্ষিত রয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা এসআই ইউসুফ জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

