সংরক্ষিত আসনে সিলেটে বিএনপির প্রার্থী শাম্মী ও জহরত

সংরক্ষিত আসনে সিলেটে বিএনপির প্রার্থী শাম্মী ও জহরত

সংরক্ষিত আসনে সিলেটে বিএনপির প্রার্থী শাম্মী ও জহরতসংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে সিলেটে এবার প্রতিযোগিতার ভিড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন দুই পরিচিত মুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার এবং বড়লেখার আইনজীবী জহরত আদিব চৌধুরী মনোনয়ন পেয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। একাধিক হেভিওয়েট প্রার্থী মনোনয়ন দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত এই দুইজনই নির্বাচিত হন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। সেই প্রক্রিয়া শেষে মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করেছে।

দলের অভ্যন্তরীণ যাচাই-বাছাই ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে মনোনয়ন নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডিএস/এমসি

Explore More Districts