কৃষক কার্ডের ছবি ফেসবুকে দিতে নিষেধ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

কৃষক কার্ডের ছবি ফেসবুকে দিতে নিষেধ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

১৪ April ২০২৬ Tuesday ১১:৩৩:১৫ PM

Print this E-mail this


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

কৃষক কার্ডের ছবি ফেসবুকে দিতে নিষেধ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

কৃষক কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তথা ফেসবুকে দিতে মানা করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

তিনি বলেছেন, কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ সেবা, যা কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে। তাই এ কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো অবস্থাতেই কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে আপলোড করা যাবে না। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে।

পহেলা বৈশাখ মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এসব কথা বলেন।

নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে আহমেদ সোহেল মঞ্জুর আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৫ জন কৃষক ও কৃষাণীর হাতে কৃষক কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। সভার সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

আহমেদ সোহেল মঞ্জুর বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুশৃঙ্খল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকরা সেবা পান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts